দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতাFounder of Dewanbag Sharif
সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.)
মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, যুগের ইমাম—সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজানের জীবন ও অবদানের সংক্ষিপ্ত পরিচিতি।
A brief introduction to the life and contributions of the great reformer, the reviver of Muhammadi Islam and the Imam of the Age—Sufi Emperor Hazrat Syed Mahbub-E-Khoda Dewanbagi (Rh.).
১৪ ডিসেম্বর ১৯৪৯ — ২৮ ডিসেম্বর ২০২০14 December 1949 — 28 December 2020
এক নজরেAt a Glance
- পূর্ণ নাম
- সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)
- জন্ম
- ১৪ই ডিসেম্বর, ১৯৪৯ (২৭শে অগ্রহায়ণ, ১৩৫৬ বঙ্গাব্দ), বুধবার
- জন্মস্থান
- বাহাদুরপুর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
- পিতা-মাতা
- আলহাজ হযরত সৈয়দ আবদুর রশিদ সরকার (রহ.) ও হযরত সৈয়দা জোবেদা খাতুন (রহ.)
- শিক্ষা
- তালশহর করিমিয়া আলীয়া মাদ্রাসা
- মুর্শেদ
- ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)
- সহধর্মিণী
- সৈয়দা হামিদা বেগম (রহ.)
- তরীকা
- সুলতানিয়া-মোজাদ্দেদীয়া তরীকা
- প্রতিষ্ঠা
- দেওয়ানবাগ শরীফ (১৯৮৫)
- তিরোধান
- ২৮শে ডিসেম্বর, ২০২০, সোমবার
- রওজা শরীফ
- বাবে মদীনা কেন্দ্রীয় রওজা শরীফ, কমলাপুর, মতিঝিল, ঢাকা
- রাষ্ট্রীয় সম্মান
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ‘গার্ড অব অনার’
- Full name
- Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.)
- Born
- Wednesday, 14 December 1949 (27 Agrahayan, 1356 Bengali year)
- Birthplace
- Bahadurpur, Ashuganj, Brahmanbaria, Bangladesh
- Parents
- Alhaj Hazrat Sayed Abdur Rashid Sarkar (Rah.) and Hazrat Sayeda Jobeda Khatun (Rah.)
- Education
- Talshahar Karimia Alia Madrasa
- Murshid
- Imam Sayed Abul Fazal Sultan Ahmed Chandrapuri (Rah.)
- Spouse
- Sayeda Hamida Begum (Rah.)
- Tariqa
- Sultania-Mojaddedia Tariqa
- Founded
- Dewanbag Sharif (1985)
- Passed away
- Monday, 28 December 2020
- Rawza Sharif
- Central Rawza Sharif of Bab-e-Madina, Kamalapur, Motijheel, Dhaka
- State honour
- Guard of Honour from the Government of Bangladesh
পূর্ণাঙ্গ জীবনীComplete Biography
জন্মদিনBirth
সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান ২৭শে অগ্রহায়ণ, ১৩৫৬ বঙ্গাব্দ; ১৪ই ডিসেম্বর, ১৯৪৯ খ্রিষ্টাব্দ; বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ হযরত সৈয়দ আবদুর রশিদ সরকার (রহ.) এবং তাঁর মাতার নাম হযরত সৈয়দা জোবেদা খাতুন (রহ.)। যুগের ইমাম সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজানের শুভজন্মের আগের রাতে তাঁর মহীয়সী মাতা স্বপ্নে দেখেন, “আকাশে ঈদের চাঁদ উদিত হয়েছে। আর উদিত ঈদের চাঁদ দেখে সকল মানুষ আনন্দ করছে। ঐ চাঁদ দেখার জন্য তিনি ঘর থেকে বের হয়ে এলেন, আর চাঁদটি আকাশ থেকে তাঁর কোলে নেমে এলো।” এ শুভ স্বপ্ন দেখে তিনি উপলব্ধি করতে পারলেন যে, মহান রাব্বুল আলামীন তাঁকে এক পুণ্যাত্মা সন্তান দান করতে চলেছেন। তিনি ফজরের নামাজ আদায় করে আল্লাহ্র শুকরিয়া আদায় করলেন। অতঃপর বুধবার সকাল ১০ ঘটিকায় নবজাতক শিশু সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান মাতৃগর্ভ থেকে জগতের বুকে তশরিফ গ্রহণ করেন।
Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.) Hujur Qiblajan was born on Wednesday, the 27th of Agrahayan, 1356 Bengali year (14th December, 1949 CE), in Bahadurpur village of Ashuganj Upazila, Brahmanbaria District, into a noble Muslim family. His father was Alhaj Hazrat Sayed Abdur Rashid Sarkar (Rah.), and his mother was Hazrat Sayeda Jobeda Khatun (Rah.). On the night before the blessed birth of the Imam of the Age, Sufi Emperor Hazrat Dewanbagi (Rah.) Hujur Qiblajan, his noble mother saw in a dream: "The Eid moon had risen in the sky, and everyone was rejoicing at the sight of it. She came out of the house to see the moon, and the moon descended from the sky into her lap." Seeing this auspicious dream, she understood that the Almighty Lord of the Worlds (Rabbul Alamin) was about to bless her with a righteous child. She offered the Fajr prayer and thanked Allah. Then, on Wednesday at 10:00 in the morning, the newborn Sufi Emperor Hazrat Dewanbagi (Rah.) Hujur Qiblajan graced the world with his arrival from his mother's womb.
আকিকা ও নামকরণAqiqah and Naming
নবজাতক শিশুর বয়স ৭ দিন পূর্ণ হলে পিতা আলহাজ হযরত সৈয়দ আবদুর রশিদ সরকার (রহ.) ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী পুত্রের জন্য আকিকার আয়োজন করেন। আকিকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে উপস্থিত হন তৎকালীন বাংলা-ভারত উপমহাদেশের স্বনামধন্য আলেম, ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম। আকিকার অনুষ্ঠানে পিতা আলহাজ হযরত সৈয়দ আবদুর রশিদ সরকার (রহ.) নবজাতক শিশুকে মাওলানা তাজুল ইসলামের কাছে নিয়ে আসলে তিনি নবজাতককে পরম মমতা ও ভালোবাসায় কোলে তুলে নেন এবং নবজাতকের চেহারা মোবারকে নুরের আভার আলোকরশ্মি দেখে অভিভূত হন এবং খুশি হয়ে নাম রাখেন- ‘মাহ্বুব-এ-খোদা’ অর্থাৎ ‘আল্লাহ্র প্রিয়’।
When the newborn child completed seven days, his father, Alhaj Hazrat Sayed Abdur Rashid Sarkar (Rah.), arranged the Aqiqah for his son in accordance with the injunctions of Islamic Shariah. Invited as the chief guest at the Aqiqah ceremony was Maulana Tajul Islam, Fakhre Bangal, a renowned Islamic scholar of the Bengal-India subcontinent of that time. At the ceremony, when the father, Alhaj Hazrat Sayed Abdur Rashid Sarkar (Rah.), brought the newborn to Maulana Tajul Islam, he lifted the infant into his lap with great affection and love. Seeing the radiant glow of divine light (Nur) on the blessed face of the newborn, he was deeply moved, and in his joy he named him 'Mahbub-e-Khoda', meaning 'Beloved of Allah'.
বংশপরিচয়Family Lineage
সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান-এর পূর্বপুরুষগণের বংশপরম্পরা অনুসন্ধান করে জানা যায়, তিনি কুলকায়েনাতের রহমত হযরত মোহাম্মদ (সা.)-এর আহলে বাইতের অন্যতম সদস্য, আমীরুল মু’মিনিন, শেরে খোদা হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু-এর সম্মানিত বংশধর। তাঁর পূর্বপুরুষগণ বংশপরম্পরায় মোহাম্মদী ইসলামের শান্তির বাণী প্রচারের জন্য সুদূর মদীনা শরীফ থেকে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়েন এবং কাতার হয়ে বাংলাদেশে আগমন করেন। সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান শৈশবকাল থেকেই মহান আল্লাহ্ ও তাঁর রাসুল (সা.)-এর প্রেমে দেওয়ানা ছিলেন। ফলে অলী-কুতুবগণ প্রায়শই ছদ্মবেশে তাঁর সাথে দেখা করতেন এবং তাঁকে কেন্দ্র করে নানাবিধ অলৌকিক ঘটনা সংঘটিত হতো।
Research into the ancestry of Sufi Emperor Hazrat Dewanbagi (Rah.) Hujur Qiblajan reveals that he is among the honored descendants of Amirul Mu'minin, Sher-e-Khoda Hazrat Ali Karramallahu Wajhahu, one of the members of the Ahl al-Bayt (the blessed family) of Hazrat Muhammad (Sa.), the Mercy to all the worlds. Generation after generation, his forefathers spread from distant Madinah Sharif to various lands of the world to preach the message of peace of Muhammadan Islam, and they eventually came to Bangladesh by way of Qatar. From early childhood, Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.) Hujur Qiblajan was deeply devoted to the love of Almighty Allah and His Messenger (Sa.). As a result, saints (Awliya) and Qutubs would often meet him in disguise, and various miraculous events took place around him.
শিক্ষাজীবনEducation
যুগের ইমাম সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান জন্মগতভাবেই এলমে ওহীর শিক্ষায় শিক্ষিত ছিলেন। তাঁর আচার-ব্যবহার, কথা-বার্তা, চাল-চলন সবকিছুতেই উত্তম শিষ্টাচার এবং হযরত রাসুল (সা.)-এর মহান আদর্শ প্রতিফলিত হতো। তিনি স্থানীয় গ্রাম সোহাগপুরের প্রাইমারি স্কুল থেকে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা শেষ করে হযরত রাসুল (সা.)-এর রেখে যাওয়া ইসলামি শিক্ষা লাভ করার জন্য ব্যাকুল-বেকারার হয়ে ওঠেন। একইভাবে তাঁর মনে সুপ্ত বাসনা জেগে ওঠে যে, তিনি নায়েবে রাসুল হয়ে হযরত রাসুল (সা.)-এর আলো দ্বারা নিজে আলোকিত হবেন এবং মানবজাতিকে আলোকিত করবেন। আর এ নায়েবে রাসুল হওয়ার অদম্য বাসনা নিয়ে তিনি তদানীন্তন সুপরিচিত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘তালশহর করিমিয়া আলীয়া মাদ্রাসা’-তে ভর্তি হন। অসাধারণ মেধাবী ও কৃতী ছাত্র হিসেবে তিনি একাধিকবার ‘ডাবল প্রমোশন’ লাভ করে বৃত্তি সহকারে মাদ্রাসা শিক্ষার প্রতিটি স্তর অতিক্রম করেন এবং উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি স্বীয় অতুলনীয় ব্যক্তিত্ব, উত্তম মানবিক গুণাবলি ও নেতৃত্ব প্রদানের অসাধারণ গুণে মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি’র পদ অলংকৃত করেন।
The Imam of the Age, Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.) Hujur Qiblajan, was educated in the knowledge of divine revelation (Ilm-e-Wahi) by birth. In his conduct, speech, and demeanor, excellent manners and the noble ideals of Hazrat Rasul (Sa.) were always reflected. After completing his primary education with distinction at the primary school of the local village of Sohagpur, he became deeply restless and eager to acquire the Islamic knowledge left behind by Hazrat Rasul (Sa.). Likewise, a hidden desire arose in his heart to become a Naib-e-Rasul (deputy of the Messenger), so that he might be illuminated by the light of Hazrat Rasul (Sa.) and illuminate humankind as well. With this unyielding desire to become a Naib-e-Rasul, he enrolled in the then well-known religious institution, 'Talshahar Karimia Alia Madrasa'. As an exceptionally brilliant and accomplished student, he received 'double promotion' several times, passed through every level of madrasa education with scholarship, and attained higher degrees. Through his incomparable personality, excellent human qualities, and extraordinary leadership ability, he held the position of Vice President (VP) of the madrasa's student union.
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও অবদানParticipation and Contribution in the Liberation War
যুগের ইমাম সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান ১৯৬৯ সালের স্বাধিকার আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের মাদ্রাসা, স্কুল ও কলেজের ছাত্র সমন্বয়ে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ২২ বছরের যুবক সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজানের তত্ত্বাবধানে ছাত্র সংগ্রাম পরিষদের সকল সদস্য নিয়ে গঠন করা হয় স্বেচ্ছাসেবক দল। প্রাথমিকভাবে নবগঠিত এ স্বেচ্ছাসেবক দল সূফী সম্রাট হুজুর কেব্লাজানের নেতৃত্বে পাকহানাদার বাহিনী কর্তৃক বিতাড়িত মানুষের অন্নসংস্থান ও নিরাপত্তা প্রদান করে। অতঃপর ১১ই এপ্রিল, ১৯৭১ খ্রিষ্টাব্দে তিনি তাঁর দলের বাহাত্তরজন স্বেচ্ছাসেবক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগদান করেন। মুক্তিযুদ্ধের প্রথম কয়েক মাস তিনি প্লাটুন কমান্ডার হিসেবে ৩ নং সেক্টর ও ‘এস’ ফোর্সের প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ্র তত্ত্বাবধানে বিভিন্ন রণাঙ্গনে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন। পাশাপাশি তিনি ভারতের হেজামারায় অবস্থিত ৩ নং সেক্টর কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধাগণের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় তিনি ভারতে দুটি মসজিদ প্রতিষ্ঠা করে নামাজ আদায়ের সুব্যবস্থা করেন এবং মুক্তিযুদ্ধে আল্লাহ্র সাহায্য লাভের পথ সুগম করেন।
যুগের ইমাম সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯শে নভেম্বর, ১৯৭১ খ্রিষ্টাব্দে হেজামারা ক্যাম্পে উদ্যাপিত ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন। সেদিন তিনি সমবেত মুক্তিযোদ্ধাগণকে উদ্দেশ করে ভবিষ্যদ্বাণী করেন—
“আল্লাহ্র কসম! আগামী ঈদুল আজহার আগে দেশ স্বাধীন হবে এবং আমি ঢাকার রেসকোর্স (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে আপনাদেরকে নিয়ে ঈদের নামাজ আদায় করব।”
মহান রাব্বুল আলামীনের অপার দয়ায় সূফী সম্রাটের এ ঘোষণার মাত্র ২৬ দিন পর ১৬ই ডিসেম্বর, ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করে। অতঃপর যথার্থই তিনি ঢাকার তদানীন্তন রেসকোর্স ময়দানে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদুল আজহার জামাতে ইমামতি করেন।
The Imam of the Age, Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.) Hujur Qiblajan, was elected President of the Student Struggle Council during the 1969 movement for autonomy. This council was formed by students of madrasas, schools, and colleges in the western region of Brahmanbaria. When the War of Independence began on 26th March 1971, a volunteer group was formed from all the members of the Student Struggle Council under the supervision of the 22-year-old Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.) Hujur Qiblajan. Initially, under the leadership of Sufi Emperor Hujur Qiblajan, this newly formed volunteer group provided food and security to the people who had been driven out by the Pakistani occupation forces. Then, on 11th April 1971, he joined the freedom fighters' camp in Brahmanbaria with seventy-two volunteers from his group. During the first few months of the Liberation War, as a platoon commander, he fought bravely against the Pakistani occupation forces on various fronts under the supervision of Major General K. M. Shafiullah, Chief of Sector No. 3 and 'S' Force. Alongside this, he conducted the oath-taking ceremony of the freedom fighters at the Sector No. 3 central office in Hejamara, India. During this time, he established two mosques in India, arranged proper facilities for offering prayers, and paved the way for receiving Allah's help in the Liberation War.
During the Liberation War, on 19th November 1971, the Imam of the Age, Sufi Emperor Hazrat Dewanbagi (Rah.) Hujur Qiblajan led the Eid-ul-Fitr prayer held at the Hejamara camp. On that day, he made a prophecy to the gathered freedom fighters:
"By Allah! The country will be independent before the next Eid-ul-Azha, and I will offer the Eid prayer with you at the Dhaka Racecourse (now Suhrawardy Udyan) ground."
By the boundless mercy of the Almighty Lord of the Worlds (Rabbul Alamin), just 26 days after this declaration by the Sufi Emperor, Bangladesh achieved victory in the War of Independence on 16th December 1971. Thereafter, exactly as he had said, he led the first Eid-ul-Azha congregation of independent Bangladesh, held with the freedom fighters at the then Racecourse ground in Dhaka.
কর্মজীবনCareer
দেশ স্বাধীন হওয়ার পর বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান নবগঠিত ১৬ নং বেঙ্গল রেজিমেন্টের ধর্মীয় শিক্ষক পদে ১৯৭২ খ্রিষ্টাব্দে যোগদান করেন। তদানীন্তন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টে ধর্মীয় শিক্ষকের দায়িত্ব পালনকারী আলেমগণের মধ্যে তিনি শীর্ষস্থানীয় ছিলেন। এর পাশাপাশি তিনি ধর্মীয় বিষয়ে উচ্চতর গবেষণায় আত্মনিয়োগ করেন। তিনি কুরআন, হাদীস, ইজমা ও কিয়াসে অপরিসীম বুৎপত্তি যেমন অর্জন করেন, তেমনি তাফসীর মাহফিলে নিয়মিত আলোচনা করে মুফাস্সিরে কুরআন হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন।
After the country became independent, the heroic freedom fighter Sufi Emperor Hazrat Dewanbagi (Rah.) Hujur Qiblajan joined the newly formed 16th Bengal Regiment as a religious teacher in 1972. Among the scholars who served as religious teachers in the various regiments of the then Bangladesh Army, he was one of the foremost. Alongside this, he devoted himself to advanced research on religious subjects. Just as he attained boundless mastery in the Quran, Hadith, Ijma (consensus), and Qiyas (analogical reasoning), he also earned special renown as a Mufassir-e-Quran (interpreter of the Quran) by regularly delivering discourses at Tafsir gatherings.
মহান আল্লাহ্ ও তাঁর রাসুল (সা.)-এর পরিচয় লাভRecognizing Almighty Allah and His Rasul (Sa.)
বাংলাদেশ সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষকের দায়িত্ব পালনকালীন সময়ে ১৯৭৪ খ্রিষ্টাব্দে সূফী সম্রাট জয়দেবপুরের শহর কুতুবের কাছ থেকে একটি অলৌকিক ঘটনার মধ্য দিয়ে জামানার মোজাদ্দেদ ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর পরিচয় লাভ করেন এবং তাঁর কাছে বাইয়াত গ্রহণ করেন। অতঃপর সূফী সম্রাট বাৎসরিক উরস মোবারকে অংশগ্রহণ করার উদ্দেশ্যে ফরিদপুরের চন্দ্রপাড়ায় তাঁর মুর্শেদের দরবার শরীফে যখন উপস্থিত হন, তখন ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) প্রথম দর্শনেই তাঁকে স্বীয় উত্তরসূরিরূপে চিহ্নিত করেন। পরবর্তীতে ইমাম শাহ্ চন্দ্রপুরী (রহ.) সূফী সম্রাটকে কাছে রাখার অভিপ্রায়ে স্বীয় চতুর্থ কন্যা সৈয়দা হামিদা বেগম (রহ.)-কে তাঁর সাথে বিবাহ দেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দে সূফী সম্রাট তাঁর মুর্শেদের নির্দেশে সেনাবাহিনীর চাকরিতে ইস্তফা দিয়ে ফরিদপুরের সদরপুরে অবস্থিত চন্দ্রপাড়া পাক দরবার শরীফে গমন করেন। এসময় আপন মুর্শেদ ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) সূফী সম্রাটকে স্বীয় প্রধান খলীফা নিযুক্ত করেন এবং তরীকা ও দরবার শরীফ পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন। শুরু হয় আপন মুর্শেদের একান্ত সান্নিধ্যে থেকে সাধনা-রিয়াজত। এসময় সূফী সম্রাট নিরবচ্ছিন্ন ইবাদত-বন্দেগীর মাধ্যমে গভীর সাধনায় আত্মনিয়োগ করেন এবং আধ্যাত্মিক জগতের উচ্চতর মাকাম হাসিল করেন। তখনকার ঘটনা বর্ণনা করতে গিয়ে সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান নিজেই বলেন—
“বাইয়াত গ্রহণ করার পর ইমাম শাহ্ চন্দ্রপুরী (রহ.) তাঁর দরবার শরীফ পরিচালনার শর্তে তাঁরই চতুর্থ কন্যা আওলাদে রাসুল, কুতুবুল আকতাব, দুররে মাকনূন, খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগমকে আমার নিকট বিবাহ দেন। কুতুবুল আকতাবকে বিবাহ করার সুবাদে মুর্শেদের সাহচর্যে থেকে এক যুগ গোলামি করার সুযোগ পেলাম। তখন আমি মুর্শেদের পরিচয় খুঁজে বের করার জন্য আত্মনিয়োগ করি। আর মুর্শেদের পরিচয় খুঁজতে গিয়ে রাহমাতুল্লিল আলামীন হযরত রাসুল (সা.)-এর সাথে আমার পরিচয় হয়। অতঃপর হযরত রাসুল (সা.)-এর পরিচয় খুঁজতে গিয়ে আমি আমার মহান মালিক আল্লাহ্ রাব্বুল আলামীনের পরিচয় লাভ করি।”
চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রধান খলীফা ও ওলামা মিশনের প্রধান আলেম হিসেবে তরীকা প্রচারের উদ্দেশ্যে সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অসংখ্য ওয়াজ-মাহফিল করেন। এ সকল মাহফিলে নানা অলৌকিক কারামত সংঘটিত হতো। তাঁর বক্তব্য শুনে মাহফিলে উপস্থিত অগণিত শ্রোতা মহান আল্লাহ্ ও তাঁর রাসুল (সা.)-এর প্রেমে অঝোরে কাঁদতে থাকত এবং তরীকা গ্রহণ করত। এমনকি বহু অমুসলিম তাঁর পবিত্র সোহবতে এসে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন।
In 1974, while serving as a religious teacher in the Bangladesh Army, the Sufi Emperor came to know of the Mujaddid of the Age, Imam Sayed Abul Fazal Sultan Ahmed Chandrapuri (Rah.), through a miraculous event involving the Shahar Qutub of Joydebpur, and he took Bayat (spiritual allegiance) at his hands. Later, when the Sufi Emperor arrived at the holy court (Darbar Sharif) of his Murshid in Chandrapara, Faridpur, to attend the annual Urs Mubarak, Imam Sayed Abul Fazal Sultan Ahmed Chandrapuri (Rah.) identified him as his successor at first sight. Subsequently, with the intention of keeping the Sufi Emperor close to him, Imam Shah Chandrapuri (Rah.) gave his fourth daughter, Sayeda Hamida Begum (Rah.), to him in marriage. In 1975, on the instruction of his Murshid, the Sufi Emperor resigned from his army service and went to the Chandrapara Pak Darbar Sharif in Sadarpur, Faridpur. At this time, his Murshid, Imam Sayed Abul Fazal Sultan Ahmed Chandrapuri (Rah.), appointed the Sufi Emperor as his Chief Khalifa and entrusted him with the responsibility of leading the Tariqa and the Darbar Sharif. Thus began his spiritual practice and discipline (Sadhana-Riyazat) in the close companionship of his Murshid. During this time, the Sufi Emperor devoted himself to profound spiritual practice through uninterrupted worship and devotion, and attained the higher stations (Maqam) of the spiritual world. Describing the events of that time, Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.) Hujur Qiblajan himself said:
"After I took Bayat, Imam Shah Chandrapuri (Rah.), on the condition that I would lead his Darbar Sharif, gave his fourth daughter, Awlad-e-Rasul, Qutubul Aqtab, Durre Maknun, Khatun-e-Jannat Sayeda Hamida Begum, to me in marriage. By marrying the Qutubul Aqtab, I received the opportunity to serve in the company of my Murshid for an entire era. At that time, I devoted myself to discovering the true identity of my Murshid. In seeking the identity of my Murshid, I came to know Rahmatul-lil-Alamin Hazrat Rasul (Sa.). Then, in seeking the identity of Hazrat Rasul (Sa.), I came to know my Great Lord, Allah Rabbul Alamin."
As the Chief Khalifa of the Chandrapara Pak Darbar Sharif and the Chief Scholar of the Ulama Mission, Sufi Emperor Hazrat Dewanbagi (Rah.) Hujur Qiblajan delivered countless Waz Mahfils (religious sermon gatherings) in Dhaka and various districts of Bangladesh to propagate the Tariqa. Various miraculous wonders (Karamat) occurred at these gatherings. Hearing his words, countless listeners present at the gatherings would weep uncontrollably in love for Almighty Allah and His Rasul (Sa.), and would accept the Tariqa. Even many non-Muslims came into his holy company and took refuge in the cool shade of Islam.
আধ্যাত্মিক লকবে ভূষিতSpiritual Titles and Honors
হাদীস শরীফে বর্ণিত হয়েছে, হযরত রাসুল (সা.) ফরমান—
“নিশ্চয়ই মহান ও মহিমান্বিত আল্লাহ্ এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর শিরোভাগে এমন এক ব্যক্তিকে পাঠাবেন, যিনি তাদের ধর্মকে সংস্কার করে সজীব ও সতেজ করবেন।” (আবু দাঊদ শরীফ-এর সূত্রে মেশকাত শরীফ, পৃষ্ঠা ৩৬)
হাদীসে ঘোষিত মহান আল্লাহ্র প্রেরিত মোজাদ্দেদ বা মহান সংস্কারক হলেন- সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান। তিনি ১৬ই ডিসেম্বর, ১৯৮৩ খ্রিষ্টাব্দে মহান রাব্বুল আলামীনের কাছ থেকে জামানার মোজাদ্দেদ বা মহান সংস্কারকের এ সুমহান দায়িত্বভার লাভ করেন।
হযরত রাসুল (সা.) আরো ফরমান—
“যে ব্যক্তি তার জামানার ইমামকে চিনতে পারে না এবং এ অবস্থায় যদি মৃত্যু ঘটে, তবে তার মৃত্যু অন্ধকারে নিমজ্জিত ও নিপতিত হবে।” (মুসনাদে ইমাম সাদেক, খণ্ড-২, পৃষ্ঠা ৫১৯ ও ৫৩৩)
সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান ২৪শে আগস্ট, ১৯৮৮ খ্রিষ্টাব্দে যুগের ইমামের দায়িত্বভার লাভ করেন।
কুলকায়েনাতের রহমত হযরত মুহাম্মদ (সা.)-এর রেখে যাওয়া শান্তির ধর্ম মোহাম্মদী ইসলামের সুমহান শিক্ষা ও আদর্শ জগতে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ৫ই এপ্রিল, ১৯৮৯ খ্রিষ্টাব্দে হযরত রাসুল (সা.) নিজেই যুগের ইমাম সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজানকে ‘মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী’ খেতাবে ভূষিত করেন। এরই ধারাবাহিকতায় ২রা অক্টোবর, ১৯৯৬ খ্রিষ্টাব্দে তিনি সকল ধর্মাবলম্বীর পথপ্রদর্শক হিসেবে মুসলিম জাতির আদিপিতা হযরত ইব্রাহীম খলীলুল্লাহ্ (আ.) কর্তৃক আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েতপ্রাপ্ত হন।
পরিশেষে, মহান আল্লাহ্র জাত-পাকের স্বরূপ মানবজাতির কাছে প্রকাশ করার লক্ষ্যে এ মহামানবের অক্লান্ত পরিশ্রম ও নিরলস সাধনার স্বীকৃতিস্বরূপ বিগত ১০ই অক্টোবর, ২০০৮ খ্রিষ্টাব্দে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শাওয়াল মাসের পূর্ণিমার চাঁদের মাঝে মহান আল্লাহ্ সূফী সম্রাটের নূরময় চেহারা মোবারক প্রদর্শন করেন। মহাকালের মহাবিস্ময়কর এ অলৌকিক কারামত সংঘটিত করে মহান আল্লাহ্ নিজেই তাঁর বন্ধুর সত্যতা প্রমাণ করে দেন।
It is stated in the Hadith Sharif that Hazrat Rasul (Sa.) said:
"Indeed, Almighty Allah, the Majestic, will send to this Ummah at the head of every century a person who will renew its religion, making it alive and fresh." (Mishkat Sharif, page 36, citing Abu Dawud Sharif)
The Mujaddid, or Great Reformer, sent by Almighty Allah as declared in the Hadith, is Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.) Hujur Qiblajan. On 16th December 1983, he received from the Almighty Lord of the Worlds (Rabbul Alamin) the noble responsibility of the Mujaddid of the Age, the Great Reformer.
Hazrat Rasul (Sa.) also said:
"One who does not recognize the Imam of his time, and dies in that state, his death will be plunged and fallen into darkness." (Musnad of Imam Sadiq, Volume 2, pages 519 and 533)
Sufi Emperor Hazrat Dewanbagi (Rah.) Hujur Qiblajan received the responsibility of the Imam of the Age on 24th August 1988.
With the aim of re-establishing in the world the noble teachings and ideals of Muhammadi Islam, the religion of peace left behind by Hazrat Muhammad (Sa.), the Mercy to all the worlds, Hazrat Rasul (Sa.) himself, on 5th April 1989, honored the Imam of the Age, Sufi Emperor Hazrat Dewanbagi (Rah.) Hujur Qiblajan, with the title "Reviver of Muhammadi Islam." Continuing this, on 2nd October 1996, as a guide for followers of all religions, he was granted the responsibility and Wilayat (spiritual guardianship) of the religion of the Prophets (Ambiya-e-Kiram) by Hazrat Ibrahim Khalilullah (A.), the forefather of the Muslim nation.
Finally, in recognition of this great personality's tireless efforts and ceaseless spiritual striving to reveal the nature of the Divine Essence (Zat-e-Pak) of Almighty Allah to humankind, on 10th October 2008, in the full moon of the month of Shawwal following the holy Eid-ul-Fitr, Almighty Allah displayed the luminous blessed face of the Sufi Emperor. By bringing about this most astonishing miraculous wonder (Karamat) of all time, Almighty Allah Himself proved the truthfulness of His friend.
বর্ণাঢ্য কর্মময় জীবনে অবদানContributions in an Eventful Life
সমাজ ও ধর্ম সংস্কারক সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে মানবকল্যাণে অগণিত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি আপন মুর্শেদ ইমাম শাহ্ চন্দ্রপুরী (রহ.)-এর সোহবতে থাকাকালীন ফরিদপুরের চন্দ্রপাড়ায় ১৯৮০ খ্রিষ্টাব্দে একটি মাদ্রাসা ও একটি এতিমখানা এবং ১৯৮২ খ্রিষ্টাব্দে একটি হাই স্কুল, একটি হাসপাতাল ও একটি ডাকঘর প্রতিষ্ঠা করেন। একই বছরে তিনি চন্দ্রপাড়ায় মানুষের যাতায়াতের সুবিধার্থে এলাকার রাস্তাঘাট উন্নয়ন করে সেখানে বিদ্যুদায়নের ব্যবস্থা করেন। তিনি তাসাউফের উচ্চতর গবেষণার লক্ষ্যে ঢাকায় ১৯৮৩ খ্রিষ্টাব্দে সুলতানিয়া-মোজাদ্দেদীয়া গবেষণাগার, ১৯৯২ খ্রিষ্টাব্দে সূফী ফাউন্ডেশন বাংলাদেশ এবং ১৯৯৮ খ্রিষ্টাব্দে আল কুরআন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। অতঃপর তিনি মুফাস্সিরে কুরআন, মুহাদ্দিস, মুফতি, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ইসলামি রিসার্চ স্কলারদের সমন্বয়ে পবিত্র কুরআন গবেষণা কেন্দ্রের কার্যক্রম চালু করেন এবং একের পর এক যুগান্তকারী ধর্মীয় কিতাবসমূহ প্রণয়ন করে মোহাম্মদী ইসলামের স্বরূপ উন্মোচন করেন।
তাসাউফ তথা সূফীবাদ নির্ভর মোহাম্মদী ইসলামের সুমহান আদর্শ বিশ্বময় প্রচারের সুবিধার্থে যুগের ইমাম সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান ‘দেওয়ানবাগ শরীফ’ নামে দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে তিনি রাজধানী ঢাকার ১৫৪ আরামবাগে দরবার শরীফের অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে মোহাম্মদী ইসলামের প্রচার-প্রচারণা শুরু করেন। অতঃপর ঐ বছরই তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন দেওয়ানবাগ গ্রামে ‘বাবে জান্নাত, দেওয়ানবাগ শরীফ’ নামে স্থায়ী দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতায় তিনি রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় একের পর এক দরবার শরীফ প্রতিষ্ঠা করে মোহাম্মদী ইসলাম প্রচার-প্রসারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের মধ্যে ধর্মপ্রচারে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেন। তিনি ১৯৮৭ খ্রিষ্টাব্দে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের কমলাপুরে ‘বাবে মদীনা’; ১৯৯২ খ্রিষ্টাব্দে ঢাকার আরামবাগে ‘বাবে রহমত’; ১৯৯৫ খ্রিষ্টাব্দে রংপুরে ‘বাবে নাজাত’; ১৯৯৮ খ্রিষ্টাব্দে ময়মনসিংহের ত্রিশালে ‘বাবে বরকত’ প্রতিষ্ঠা করেন। অতঃপর ক্রমবর্ধমান আশেকে রাসুলগণের জোয়ারের সাথে সংগতি বজায় রেখে ২০০৬ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গায় ‘বাবে নিয়ামত’; ২০০৮ খ্রিষ্টাব্দে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বাবে মোর্শেদ’; ২০০৯ খ্রিষ্টাব্দে ঢাকার মগবাজারে ‘বাবে ফেরদৌস’; ২০১০ খ্রিষ্টাব্দে চট্টগ্রামে ‘বাবে মাগফিরাত’, গাজীপুরে ‘বাবে জান্নাতুল মাওয়া’ এবং ২০১১ খ্রিষ্টাব্দে রাজশাহীতে ‘বাবে নূর’ দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। তিনি সৌদি আরব, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জাপান, যুক্তরাজ্য, সুইডেন, ইতালি, গ্রিস, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র-সহ পৃথিবীর প্রায় শতাধিক দেশে এবং বাংলাদেশের প্রায় সকল জেলায় শত শত খানকায়ে মাহ্বুবীয়া ও আশেকে রাসুল জাকের মজলিস প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি বাংলাদেশের ন্যায় বহির্বিশ্বে মোহাম্মদী ইসলামের সুমহান শিক্ষা প্রচার ও প্রসারের লক্ষ্যে গঠন করেন- ‘ওয়ার্ল্ড আশেকে রাসুল অর্গানাইজেশন’ (World Ashek-E-Rasul Organization)।
The social and religious reformer, Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.) Hujur Qiblajan, made countless important contributions to human welfare throughout his eventful and productive life. While in the company of his Murshid, Imam Shah Chandrapuri (Rah.), he established a madrasa and an orphanage in Chandrapara, Faridpur, in 1980, and a high school, a hospital, and a post office in 1982. In the same year, to make travel easier for the people of Chandrapara, he improved the roads of the area and arranged for electrification there. With the aim of advanced research on Tasawwuf, he established the Sultania-Mojaddedia Research Laboratory in Dhaka in 1983, Sufi Foundation Bangladesh in 1992, and the Al Quran Research Center in 1998. Thereafter, he launched the activities of the Holy Quran Research Center with a team of Mufassirs of the Quran, Muhaddiths, Muftis, university professors, and Islamic research scholars, and he unveiled the true nature of Muhammadi Islam by composing one groundbreaking religious book after another.
To spread the noble ideals of Muhammadi Islam, which is based on Tasawwuf (Sufism), across the world, the Imam of the Age, Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.) Hujur Qiblajan established the Darbar Sharif named "Dewanbag Sharif." In 1985, he began the propagation of Muhammadi Islam by establishing a temporary office of the Darbar Sharif at 154 Aramabagh in the capital, Dhaka. In the same year, he established the permanent Darbar Sharif, named "Bab-e-Jannat, Dewanbag Sharif," in Dewanbag village under Bandar Upazila, Narayanganj. Continuing this work, he established one Darbar Sharif after another in the capital, Dhaka, and various districts of the country. Through the propagation and expansion of Muhammadi Islam, he created an unprecedented history of religious preaching, not only in Bangladesh but across the whole of South-East Asia. He established "Bab-e-Madina" in Kamalapur, Motijheel, the heart of Dhaka, in 1987; "Bab-e-Rahmat" in Aramabagh, Dhaka, in 1992; "Bab-e-Najat" in Rangpur in 1995; and "Bab-e-Barakat" in Trishal, Mymensingh, in 1998. Then, in keeping with the growing tide of Ashekan-e-Rasul (lovers of the Messenger), he established "Bab-e-Niamat" in Chuadanga in 2006; "Bab-e-Murshid" in Brahmanbaria in 2008; "Bab-e-Firdaus" in Moghbazar, Dhaka, in 2009; "Bab-e-Maghfirat" in Chattogram and "Bab-e-Jannatul Mawa" in Gazipur in 2010; and "Bab-e-Noor" in Rajshahi in 2011. He also established hundreds of Khanqah-e-Mahbubia and Ashek-e-Rasul Zakir Majlis in nearly one hundred or more countries around the world, including Saudi Arabia, India, Pakistan, Malaysia, the United Arab Emirates, Bahrain, Qatar, Japan, the United Kingdom, Sweden, Italy, Greece, South Africa, Australia, and the United States, as well as in almost every district of Bangladesh. In addition, to spread and expand the noble teachings of Muhammadi Islam abroad as he did in Bangladesh, he formed the "World Ashek-E-Rasul Organization."
মোহাম্মদী ইসলামে প্রাণসঞ্চারRevival of Muhammadi Islam
সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজান তাসাউফ তথা সূফীবাদ সাধনায় যুগোপযোগী সংস্কার সাধন করে আপন মুর্শেদের নামানুসারে ‘সুলতানিয়া-মোজাদ্দেদীয়া তরীকা’ প্রবর্তন করেন। তাঁর প্রচেষ্টায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ইসলামি শিক্ষা বিষয়ে এলমে তাসাউফ অন্তর্ভুক্ত করা হয়। তিনি বাংলাদেশে পরপর ৯টি ‘বিশ্ব সূফী সম্মেলন’ এবং পরবর্তীকালে প্রতি বছর ‘বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন’ আয়োজনের মধ্য দিয়ে দেওয়ানবাগ শরীফকে দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ দরবার হিসেবে সুপ্রতিষ্ঠিত করেন।
Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.) Hujur Qiblajan carried out reforms suited to the needs of the age in the practice of Tasawwuf (Sufism) and introduced the "Sultania-Mojaddedia Tariqa," named after his Murshid. Through his efforts, the knowledge of Tasawwuf (Ilm-e-Tasawwuf) was included in Islamic education at the secondary, higher secondary, undergraduate, and postgraduate levels of the education system of Bangladesh. By organizing nine consecutive "World Sufi Conferences" in Bangladesh, and later the annual "World Ashek-e-Rasul (Sa.) Conference," he firmly established Dewanbag Sharif as the largest Darbar in South-East Asia.
তিরোধানPassing Away
সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজানের সুদীর্ঘ ৭১ বছরের হায়াতে তাইয়্যেবায় তিনি হেরাগুহা থেকে উৎসারিত মোহাম্মদী ইসলামের আলো দ্বারা কোটি কোটি মানুষের হৃদয়কে আলোকিত করে আশেকে রাসুল হিসেবে তৈরি করেন। তাঁর শিক্ষা অর্জন করে অগণিত মানুষ স্বপ্ন ও মোরাকাবায় আল্লাহ্ ও হযরত রাসুল (সা.)-এর দীদার পেয়েছেন এবং আল্লাহ্ ও তাঁর রাসুল (সা.)-এর সাথে যোগাযোগ করে ব্যক্তিজীবনে ধর্ম চর্চা করার সৌভাগ্য লাভ করেছেন। ২০২০ সালের ২৮শে ডিসেম্বর, সোমবার এ মহাপুরুষ রাব্বুল আলামীন কর্তৃক প্রদত্ত দায়িত্বসমূহ সুসম্পন্ন করে মহান রবের সাথে মহামিলনে গমন করেন। এ মহাপুরুষের তিরোধানের সংবাদ দেশের গণমাধ্যমে প্রচারিত হয়। বাঙালি জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ (Guard of Honour) প্রদান করা হয়। তাঁর জানাজায় দশ লক্ষাধিক আশেকে রাসুল জাকের এবং ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। ইতিহাস সৃষ্টিকারী এ জানাজায় ইমামতি করেন হুজুর কেব্লাজানের জ্যেষ্ঠ সাহেবজাদা, দেওয়ানবাগ শরীফের পরিচালক ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. নূর-এ-খোদা আল আযহারী (রহ.) হুজুর। মোহাম্মদী ইসলামের চিরস্থায়ী মুর্শেদ সূফী সম্রাট দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজানকে ২৯শে ডিসেম্বর, ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার, বাদ জোহর, বাবে মদীনা কেন্দ্রীয় রওজা শরীফে রওজাস্থ করা হয়। এ মহামানবের ওফাত পরবর্তীতে তাঁর সম্মানিত সাহেবজাদা ও সাহেবজাদীগণ এবং তাঁর অনুসারী সম্মানিত আশেকে রাসুল ভাই ও বোনেরা মোহাম্মদী ইসলামের সুমহান আদর্শ বাস্তবজীবনে চর্চার পাশাপাশি হিদায়েতের এ আলোকরশ্মি দ্বারা জাতি ও জগদ্বাসীকে আলোকিত করার লক্ষ্যে রাত-দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
During the long 71 years of his blessed life (Hayat-e-Tayyebah), Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.) Hujur Qiblajan illuminated the hearts of millions of people with the light of Muhammadi Islam, which emanated from the Cave of Hira, and made them Ashek-e-Rasul (lovers of the Messenger). By acquiring his teachings, countless people have been blessed with the vision (Deedar) of Allah and Hazrat Rasul (Sa.) in dreams and Muraqaba (spiritual meditation), and have had the good fortune to practice religion in their personal lives by communicating with Allah and His Rasul (Sa.). On Monday, 28th December 2020, having fulfilled the responsibilities entrusted to him by the Lord of the Worlds (Rabbul Alamin), this great personality departed for the Great Union (Mahamilan) with his Great Lord. The news of his passing was broadcast in the national media of the country. The Government of the People's Republic of Bangladesh gave a "Guard of Honour" to the Sun-Son of the Bengali nation, the heroic freedom fighter Sufi Emperor Hazrat Sayed Mahbub-e-Khoda Dewanbagi (Rah.) Hujur Qiblajan. More than one million Ashek-e-Rasul Zakirs and devout Muslims took part in his Janaza (funeral prayer). This history-making Janaza was led by Hujur Qiblajan's eldest son (Sahebzada) and the Director of Dewanbag Sharif, Imam Dr. Sayed A. F. M. Noor-e-Khoda Al Azhari (Rah.) Hujur. The eternal Murshid of Muhammadi Islam, Sufi Emperor Dewanbagi (Rah.) Hujur Qiblajan, was laid to rest in the central Rawza Sharif of Bab-e-Madina on Tuesday, 29th December 2020, after the Zuhr prayer. Following the passing of this great personality, his honored sons and daughters (Sahebzadas and Sahebzadis), together with his honored followers, the brothers and sisters who are Ashek-e-Rasul, are working tirelessly day and night, not only to practice the noble ideals of Muhammadi Islam in real life but also to illuminate the nation and the world with this ray of guidance (Hidayat).